ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

বিদায়বেলায় লালগালিচা সংবর্ধনা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’

  • আপডেট সময় ০৯:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লালগালিচা সংবর্ধনা দিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) সন্ধ্যায় ক্রেতা মহিষটিকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।

এর আগে, দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে তাকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লালগালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

আগে থেকেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করেন। সেই সঙ্গে মহিষটিও আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। 

রাবেয়া অ্যাগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগছে।

বাংলাদেশে এর আগে কখনো এভাবে কোনো কোরবানির পশু ভাইরাল হয়েছে কি না, তার জানা নেই। তারা কখনো মহিষটিকে ভুলবে না। 

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়। তারা আজীবন ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখবেন।

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক দিন আগে ক্রয় করেছিলেন।

হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

বিদায়বেলায় লালগালিচা সংবর্ধনা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট সময় ০৯:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬