ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাউন্সিল হাউস থেকে বিদেশিদের বের করে দিতে চান রিফর্ম ইউকের নাইজেল ফারাজ দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর লন্ডনে অবৈধ ইসরাইলি প্লট বিক্রির গোপন মেলা বন্ধের দাবি ১০০ ব্রিটিশ এমপির জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে নতুন আইন আনছে কানাডা অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে কীভাবে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ইলন মাস্ক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কোপালো ব্রাজিল সমর্থকরা

  • আপডেট সময় ০৩:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলে দুই দলের পারফরমেন্স নিয়ে বিতর্কের জের ধরে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। আজ সোমবার সকাল ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা গাজির মোড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার শিকার হন তারা।

আহতরা হলেন মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়,  শনিবার নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ড্র করলে ওই এলাকায় ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তিরস্কার করে। রবিবার মধ্যরাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ড্র করলে আজেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে।

এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে ব্রাজিল সমর্থক মো. লিটন ও আরও কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করে। এসময় শুকুরের স্ত্রী মিনু বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় দু’জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাউন্সিল হাউস থেকে বিদেশিদের বের করে দিতে চান রিফর্ম ইউকের নাইজেল ফারাজ

আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কোপালো ব্রাজিল সমর্থকরা

আপডেট সময় ০৩:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮