ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

আলোয় ভরা ঈদপ্রভাত -মেশকাতুন নাহার

  • আপডেট সময় ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
ঈদ এসেছে, ঈদ এসেছে—আজকে খুশির দিন,
হৃদয় ভরা ভালোবাসায় হয়েছে আজ রঙিন।
তিরিশ দিনের সিয়াম শেষে উঠল রূপালি চাঁদ,
খুশির হাওয়া ছড়িয়ে পড়ে শহর, গ্রাম আর মাঠ।
রঙিন পথে মানুষের ঢল, নতুন পোশাক সাজ,
আজকে যেন পৃথিবী জুড়ে উৎসবেরই রাজ।
ঈদের চাঁদ হাসে আজ সুখের আলোয় ভোর,
কোলাকুলিতে মিলুক আবার ভাঙা হৃদয়ের ঘোর।
খোকা খুকি, বুড়ো বুড়ি—হাসির রঙিন ঝরনা,
ভালোবাসার গান সবাই বাজায় খুশির বাজনা।
মসজিদের ডাকে দলে দলে ছোটে মুমিনগণ,
নামাজ শেষে আলিঙ্গনে বাড়ায় আপনজন।
সাদা পাঞ্জাবি, রঙিন ওড়না—আনন্দ ভরা পথ,
আজকে যেন মানুষেরাই সুখের রঙিন রথ।
ঈদের খুশি নাচে আজ হৃদয়ের আঙিনায়,
ভালোবাসা ছড়িয়ে পড়ে শহর, গ্রাম আর গাঁয়।
হাত ধরাধরি করে সবাই দূর করি সব ভুল,
ঈদের দিনে পৃথিবী জুড়ে ফুটুক ভালোবাসার ফুল।
স্বপ্নগুলো উড়ুক শুধু নীল আকাশের ডানায়,
মমতার আলো জ্বালো আজ হৃদয়েরই গহনায়।
ঈদের খুশি ফুটে উঠেছে রক্ত জবার রঙে,
মানুষ মানুষকে জড়িয়ে রাখুক ভেদাভেদ ভেঙে।
ঈদ এসেছে, ঈদ এসেছে—খুশির আলোর দিন,
ভালোবাসার উৎসব হোক আমাদেরই ঈদ।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

আলোয় ভরা ঈদপ্রভাত -মেশকাতুন নাহার

আপডেট সময় ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঈদ এসেছে, ঈদ এসেছে—আজকে খুশির দিন,
হৃদয় ভরা ভালোবাসায় হয়েছে আজ রঙিন।
তিরিশ দিনের সিয়াম শেষে উঠল রূপালি চাঁদ,
খুশির হাওয়া ছড়িয়ে পড়ে শহর, গ্রাম আর মাঠ।
রঙিন পথে মানুষের ঢল, নতুন পোশাক সাজ,
আজকে যেন পৃথিবী জুড়ে উৎসবেরই রাজ।
ঈদের চাঁদ হাসে আজ সুখের আলোয় ভোর,
কোলাকুলিতে মিলুক আবার ভাঙা হৃদয়ের ঘোর।
খোকা খুকি, বুড়ো বুড়ি—হাসির রঙিন ঝরনা,
ভালোবাসার গান সবাই বাজায় খুশির বাজনা।
মসজিদের ডাকে দলে দলে ছোটে মুমিনগণ,
নামাজ শেষে আলিঙ্গনে বাড়ায় আপনজন।
সাদা পাঞ্জাবি, রঙিন ওড়না—আনন্দ ভরা পথ,
আজকে যেন মানুষেরাই সুখের রঙিন রথ।
ঈদের খুশি নাচে আজ হৃদয়ের আঙিনায়,
ভালোবাসা ছড়িয়ে পড়ে শহর, গ্রাম আর গাঁয়।
হাত ধরাধরি করে সবাই দূর করি সব ভুল,
ঈদের দিনে পৃথিবী জুড়ে ফুটুক ভালোবাসার ফুল।
স্বপ্নগুলো উড়ুক শুধু নীল আকাশের ডানায়,
মমতার আলো জ্বালো আজ হৃদয়েরই গহনায়।
ঈদের খুশি ফুটে উঠেছে রক্ত জবার রঙে,
মানুষ মানুষকে জড়িয়ে রাখুক ভেদাভেদ ভেঙে।
ঈদ এসেছে, ঈদ এসেছে—খুশির আলোর দিন,
ভালোবাসার উৎসব হোক আমাদেরই ঈদ।