ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা! সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট কমে আসছে ইইউর গ্যাস মজুত প্যারিসের দাঙ্গায় মেসির স্মারক জার্সি লুট প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

গোলাম সোবহান চৌধুরীর জন্মদিন আজ

  • আপডেট সময় ১১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও রাজনীতিবিদ গোলাম সোবহান চৌধুরীর জন্মদিন আজ । ১৯৭৮ সনের ১৪ই ফেব্রুয়ারির এই দিনে নানা বাড়ি ভাদেশ্বরে তাঁর জন্ম । বাবা প্রখ্যাত বাম রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চৌধুরী এবং মা জাহানারা বেগম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান গোলাম সোবহান চৌধুরী বন্ধু ও পরিবারিক মহলে ‘দিপন’ নামেই অধিক পরিচিত । সিলেট নগরীর পূর্বপ্রান্তে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা দিপনের পড়ালেখার হাতকড়ি এমসি কলেজ শিশু বিদ্যালয়ে ।

এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও এমএ করা দিপন ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের যাত্রা শুরু করেন এবং আদর্শবাদী ও সৎ রাজনীতি ধারার অনুসারী হিসেবে রাজনৈতিক অঙ্গনে তিনি নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠা করেন। লোকসমাজে পরিচ্ছন্ন ভাবমূর্তিতে তিনি জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি। রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতা ছাত্রাবস্থায় এমসি কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পরে সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে বহুদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে গণমুখী ধারায় স্বক্রিয়, কিছুটা স্বাতন্ত্রিক ভাবুকতার চিন্তক ও সৃজনশীল ব্যক্তি গোলাম সোবহান চৌধুরী সমকালীন সকল প্রগতিশীল সংগ্রামে সম্মুখ সারিতে থেকেছেন এবং মানুষ ও সমাজের কল্যাণধর্মী চিন্তা ও কর্মের সাথে একাত্ব আছেন সাহসিকতা নিয়ে এবং আপোষহীন মানসিকতায় কদাপি নিসঙ্গ লড়াইয়ে শেরপা যেন ।

এমসি কলেজের সবুজ ও বর্ণালী প্রান্তে সোনালী দিনগুলোতে ছিলেন তারুণ্য ও উচ্ছ্বল্যতার অনুরাগী । সম্পাদনা করেছেন সাহিত্য সাময়িকী ‘বাঙলা’। এছাড়া বৈশাখী-একুশে উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে ছিলেন অগ্র সংগঠক। ছিলেন ষাটের দশকের ছাত্ররাজনীতির অনুরাগী ও সে কল্পে জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে রাতের আধারে ছাত্রীদের উপর হামলার ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে বৃহৎ মানববন্ধন করে ক্যাম্পাসে ব্যাপক আলোচিত হন । মৌলবাদ-সন্ত্রাসবাদী রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের রাজনীতিতে ছিলেন অগ্রগামী ।

পেশাজীবনে বছর পাঁচেক কলেজের অধ্যাপনার পাশাপাশি আইন ডিগ্রি অর্জন করে যোগ দেন সিলেট বারে এবং এখন দেশের সর্বোচ্চ আদালতে ওকালতিতে নিয়েজিত আছেন । সিভিল আইন চর্চা তাঁর আরেক সাধনার স্থল ।

সিলেট নগরীর অসংখ্য সংগঠনের সম্মুখ সারির এই সংগঠক একজন আড্ডা প্রিয়, বন্ধুবৎসল্য এবং কাব্যমানসের অধিকারী ব্যক্তি। সম্প্রতি তাঁর ভ্রমণ পিপাসার পরিচয় জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে । তাঁর জন্মদিনে ফালগুনের প্রথম দিবসে বাসন্তীয় শুভেচ্ছা ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা!

গোলাম সোবহান চৌধুরীর জন্মদিন আজ

আপডেট সময় ১১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০