ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ছাত্রদের স্যালুট, অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে- বিচারপতি নজরুল চৌধুরী

  • আপডেট সময় ০৬:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

এসএম হেলাল : হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জীবন বাজি রেখে আমাদের সন্তানেরা অসাধ্যকে সম্ভব করেছে। এখন দেশকে এগিয়ে নিতে তথা সামগ্রিক উন্নয়নে জন্য অভিজ্ঞদের মুল্যায়ন করতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেটের বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামস্থ তাঁর নিজবাড়িতে ব্যক্তিগত সফরকালে- আলাপচারিতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- প্রবীন মুরব্বি মো. তাজ উল্লাহ, সাবেক ইউপি সদস্য আইয়ুব উল্লাহ, বিচারপতির কনিষ্ঠ ভাই জয়নুল ইসলাম চৌধুরী, বিচারপতির ব্যক্তিগত সচিব কামাল হোসেন এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমূখ।

এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ব্যক্তিগত সফরে নিজবাড়ীতে আসেন এবং শিওরখাল জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তাঁর পিতামাতার কবর জিয়ার এবং গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন।

জানাজায়, বিচক্ষণ ও নিরপেক্ষতার প্রতীক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী কর্মজীবনে কখনও কারও দ্বারা প্রভাবিত হননি।

চৌধুরী ১৯৪৮ সালের ১৩ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. গোলাম মোস্তফা চৌধুরী। মাতা মৃত রহিমা খানম চৌধুরী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে জেলা বারের আইনজীবী হন। এরপর ১৯৭৭ সালে হাইকোর্টে এবং ১৯৯২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০১ সালের ৩ জুলাই তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং ২০০৩ সালের ৩ জুলাই হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। তিনি ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং সৌদি আরব ভ্রমণ করেন।

তিনি বিগত ২০১৬ সালের ১০ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।
ব্যক্তিজীবনে তিনি ৩ সন্তানের জনক। তাঁর একমাত্র পুত্র ব্যারিস্টা আহমেদ জাকের চৌধুরী বর্তমানে কানাডায় বসবাস করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ছাত্রদের স্যালুট, অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে- বিচারপতি নজরুল চৌধুরী

আপডেট সময় ০৬:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪