ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

তীব্র গরমে ইউরোপে বন্ধ হাজারো স্কুল, ব্যাহত ট্রেন ও পর্যটন

  • আপডেট সময় ০২:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইউরোপজুড়ে ধেয়ে আসা এক ভয়াবহ ও তীব্র তাপপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই চরম আবহাওয়ার কারণে যুক্তরাজ্য এবং ফ্রান্সে হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়ামের মতো পর্যটনকেন্দ্রগুলোর দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে এবং মহাদেশজুড়ে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে জানিয়েছেন, তীব্র গরমের কারণে দেশটির প্রায় ৬ হাজার স্কুল হয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, না হয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যের শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেদারল্যান্ডসের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‌‘গ্রীষ্মমণ্ডলীয় সময়সূচি’, যেখানে ক্লাস ও স্কুল ছুটির সময় অনেকটাই কমিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার মতো ইউরোপের স্কুলগুলোতে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবস্থা থাকে না, যার ফলে এই তীব্র গরমে শিক্ষার্থীদের ক্লাসে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে।

তীব্র তাপের কারণে রেললাইনের পাত বেঁকে যাওয়াসহ রেলের অবকাঠামোগত ব্যাপক ক্ষতির আশঙ্কায় যুক্তরাজ্য, বেলজিয়াম এবং ফ্রান্সে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বুধ ও বৃহস্পতিবার অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ভয়াবহ এই গরমের প্রভাব পড়েছে প্যারিসের পর্যটনেও। বছরের এই পিক সিজনে আইফেল টাওয়ার যেখানে সাধারণত রাত পৌনে একটা পর্যন্ত খোলা থাকে, সেখানে চলমান তাপপ্রবাহের কারণে গত মঙ্গলবার এবং বুধবার বিকেল ৪টা বাজার আগেই তা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম কর্তৃপক্ষও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগেই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

তীব্র গরমে ইউরোপে বন্ধ হাজারো স্কুল, ব্যাহত ট্রেন ও পর্যটন

আপডেট সময় ০২:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬