ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ফ্রেঞ্চ জাতীয় বেডমিন্টন চ্যাম্পিয়নশীপে খেলবে বাংলাদেশী চার তরুণ

  • আপডেট সময় ১১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
  • ১০৪০ বার পড়া হয়েছে

ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতই মনে হচ্ছে চার তরুনের কাছে। ফ্রান্সে এসেছে এক বছরও হয়নি, অথচ তারাই কি না ফ্রেঞ্চ বেডমিন্টনের জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলবে! হ্যাঁ গত বুধবার ফ্রান্সের ব্রুতাইন রেজিওনের বিভাগ ভিত্তিক বেডমিন্টনের ফাইনালে এই চার বাংলাদেশী তরুণ নাফিস,গোপাল,আলম ও সালেহ, ‘প্লেবেন’ (২৭ নং বিভাগ) বিভাগের প্রতিনিধিত্ব করে জয় লাভ করে। এর ফলে তারা এখন ফ্রেঞ্চ জাতীয় বেডমিন্টনে ‘ব্রুতাইন’ রেজিওনের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করল। প্রসংগত ফ্রান্সের মূল ভূখন্ডকে  ১৩  টি রেজিওনে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি রেজিওনকে বেশ কয়েকটি বিভাগে বিভক্ত করা হয়েছে। এপ্রিলের ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ফ্রেঞ্চ বেডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্টিত হবে সেন্ট ইতেইন দু বোপারে। এখানে চ্যাম্পিয়ন হতে পারলে তাদের সামনে অলিম্পিকে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সুযোগ আসতে পারে। বাংলাদেশী এই চার তরুণ একটি কলেজে CAP (certification d’aptitude professionnelle) তে পড়াশুনা করছে। তাদের শিক্ষক Laurianne Gonidec এই চার তরুনের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা অতি দ্রুত ফরাসী সমাজের সাথে মিশে গিয়ে যেমন ইতিহাস তৈরি করেছে তেমনে বিদেশীরা এদেশে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারে তার একটি প্রতিক হতে পারে এই চার তরুণ। তাদের এ শিক্ষক আরো বলেন, এই তরুনরা এমন একটি দেশ থেকে এসেছে, যেখানে ক্রিকেটই প্রধান খেলা, সেখানে বেডমিন্টনে তাদের এমন সাফল্য তাদের প্রতিভার সাক্ষর রাখে। এই চার তরুনের সবার বয়সই ১৮ বছরের নিচে। তাদের দু জন বাংলাদেশের সিলেট জেলা থেকে এবং বাকি দুজন ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার সন্তান।

চার তরুনের একজন নাফিস এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আমরা যে এলাকায়(ব্রুতাইন) থাকি সেখানে বাংলাদেশকে কেউ সেভাবে চিনে না, তাই আমাদের প্রতিজ্ঞা ছিল আমরা নিজের সর্বোচ্চ দিয়ে এ প্রতিযোগিতায় পাশ করে বাংলাদেশকে এখানকার মানুষের কাছে তুলে ধরব। তাদের সে আশা পূরণ হয়েছে, তারা এবার আরো বড় পরিসরে সাফল্যের জন্য সবার দোয়া ও সমর্থন চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ফ্রেঞ্চ জাতীয় বেডমিন্টন চ্যাম্পিয়নশীপে খেলবে বাংলাদেশী চার তরুণ

আপডেট সময় ১১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮