ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ষষ্ঠ দফায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিল ব্রিটেন

  • আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • ১৯০ বার পড়া হয়েছে

করোনার কারণে সিলেটে আটকে পড়া আরও ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন। ৬ষ্ঠ দফায় ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কর্মকর্তা জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের পাঁচ শিশু সহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করছেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন এবং আজ ৬ষ্ঠ দফায় ১৪৪ জনসহ মোট ৮০৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য গেছেন।

জানা গেছে, এই ৮০৬ জনের অধিকাংশই বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ষষ্ঠ দফায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিল ব্রিটেন

আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০