ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আনন্দ-উচ্ছ্বাসে মহিলা সংস্থা ইতালির বনভোজন দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা
প্রবাসে দেশীয় সংস্কৃতির আবহ, সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে পরিবার-পরিজনে প্রাণবন্ত মিলনমেলা

আনন্দ-উচ্ছ্বাসে মহিলা সংস্থা ইতালির বনভোজন

  • আপডেট সময় ০৮:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসের ব্যস্ত জীবনে একটুখানি স্বস্তি, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬। দেশীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বনভোজনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

মহিলা সংস্থা ইতালির সভাপতি সৈয়দা মাসুদা আক্তার আরিফা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নী রওশন আরা-র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা ও সহ সভাপতি ফারিয়া আখি।

বনভোজনে মহিলা সংস্থা ইতালির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী নয়না আহম্মেদ, লায়লা শাহ, সায়েররা বানু রানী, রিনা আক্তার, ফাতিমা কবির বেবী, তাহমিনা সুলতানা, এছাড়া বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাকারিয়া, জাকির হোসেন, ইসরাফিল বারী, ইসলাম উদ্দিন, মামুন আহমেদ, জামিল আহমেদ, শাহীন খলিল কাউসারসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও ছিল নানা ধরনের খেলা ও আনন্দ আয়োজন। এতে শিশু-কিশোরদের উচ্ছ্বাসের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা যায় প্রাণবন্ত অংশগ্রহণ।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর পরিবার ও পরিচিতজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। দেশ থেকে দূরে থেকেও এমন আয়োজন প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের অনুভূতি আরও গভীর করে বলে জানান উপস্থিতরা।

দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আনন্দ-উচ্ছ্বাসে মহিলা সংস্থা ইতালির বনভোজন

প্রবাসে দেশীয় সংস্কৃতির আবহ, সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে পরিবার-পরিজনে প্রাণবন্ত মিলনমেলা

আনন্দ-উচ্ছ্বাসে মহিলা সংস্থা ইতালির বনভোজন

আপডেট সময় ০৮:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬