ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫

কমিউনিটি সেবার লক্ষ্য নিয়ে ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপের অফিস উদ্বোধন

  • আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
  • ৫০৭ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির কল্যাণে অফিস উদ্বোধন করলো ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ নামের একটি ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন। মাত্র ২ বছর আগে কমিউনিটির নানা সমস্যা সমাধানে আবু হাসানের নেতৃত্বে এই অনলাইনভিত্তিক গ্রুপের যাত্রা শুরু হয়।

গত সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় প্যারিসের উপকন্ঠে বাংলাদেশী অধ্যুষিত লা কর্নোভ এলাকায় এই অফিসটি উদ্বোধন করা হয়। এর বছরখানেক আগে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) নামে আরেকটি অনলাইন ভিত্তিক ফেইসবুক গ্রুপ প্যারিসে এধরনের একটি অফিস স্থাপন করে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছে।

কেক কেটে নতুন অফিসের উদ্ভোদন করার মূহুর্ত

শ্রমিক গ্রুপের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ কয়েছ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি আবু হাসান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফারুক নওয়াজ খান, শ্রমিক গ্রুপের উপদেষ্টা কামাল আহমেদ, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব হুসেন আহমেদ, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আওয়াল রহমান, ব্যবসায়ী ইব্রাহিম হাছান, সংগঠনের সহসভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সোহাগ আহমেদ, আরিফ খান রানারাজ সহ সংগঠনের কার্যকরী সদস্য এবং শুভানুধ্যায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফারুক নওয়াজ খান বলেন- ফ্রান্সে আমরা বাংলাদেশীদের সম্মান জনক অবস্থানের স্বপ্ন দেখি । আর সেই স্বপ্ন বাস্তবায়নে শ্রমিক গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিক গ্রুপের কমিউনিটির কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগের ফলে সাধারন মানুষ সরাসরি উপকৃত হবে।

গ্রুপের সভাপতি আবু হাছান বলেন, স্থায়ী অফিস করতে যারা অবদান রেখেছেন শ্রমিক গ্রুপ তাদের সেই অবদানকে সর্বদা স্মরণ রাখবে।

সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ কয়েছ বলেন , বর্তমান অফিসে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশীদের সেবা প্রদানের জন্য খোলা থাকবে এবং নিজ দেশীয়দের সেবায় গ্রুপের প্রত্যেক সদস্য নিজেকে নিয়োজিত করবে।

Bangladesh Community in France (BCF), France Bangladeshi Community (FBC), Sylheti Community in France (SCF) সহ বিভিন্ন ফেসবুক গ্রুপ শ্রমিক গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে এবং শেষে দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত

কমিউনিটি সেবার লক্ষ্য নিয়ে ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপের অফিস উদ্বোধন

আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০