শেখ নুরুল ইসলাম:গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে ওয়েলসের রাজধানী কার্ডিফে সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ অক্টোবর রাত ১১টায় কার্ডিফ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব। সভা পরিচালনা করেন রিজিওনাল কমিটির জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি সম্মেলন সফল করতে সিলেটবাসীসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করতে সাউথ ওয়েলসের সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, “ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।” তিনি বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় সম্মেলনে আলোচনা হবে। সিলেটবাসীর এই মিলনমেলায় সবার উপস্থিতি সম্মেলনকে আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় করে তুলবে।
উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ও সিলেটি কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজকরা সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ মহা-আয়োজনে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছেন।


















