ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
১ নভেম্বর, লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাসের টানা চতুর্থ শিরোপা অস্ট্রেলিয়ায় ডিপ্লোমায় শিক্ষার্থী টানতে ছাড় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি সংকটের মধ্যে জ্বালানির মূল্য নিয়ে সতর্ক করল ইইউ ফ্রান্সে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আদর্শ মানুষ হতে আব্দুল হান্নান চৌধুরীর জীবন থেকে শিক্ষা নিতে হবে ‎: ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক আনন্দ-উচ্ছ্বাসে মহিলা সংস্থা ইতালির বনভোজন দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এমওইউ সই

  • আপডেট সময় ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও এই চুক্তি সহায়ক হবে বলে জানিয়েছে দূতাবাস।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও এ চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

১ নভেম্বর, লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এমওইউ সই

আপডেট সময় ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬