ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত, এক সপ্তায় ৩ প্রবাসী খুন

  • আপডেট সময় ১১:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ২৬৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের নাম আবদুর রহমান সায়মন (২০)। এনিয়ে এক সপ্তাহের ব্যবধানে ৩ জন প্রবাসী বাংলাদেশী হত্যার শিকার হলেন সেখানে।

আফ্রিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সায়মনের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়েছে। নিহত সায়মন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সাত লাখ টাকা খরচ করে সাউথ আফ্রিকায় কাজের সন্ধানে যান সায়মন। পরে জোয়ানেসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করতেন তিনি।

গত সোমবার ওই দোকানে কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সায়মন তাদের বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে পালিয়ে যায়।

পরে সেখানকার বাংলাদেশিরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত, এক সপ্তায় ৩ প্রবাসী খুন

আপডেট সময় ১১:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯