লন্ডন প্রতিনিধি: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) পূর্ব লন্ডনের মাইদা গ্রিল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুর রশিদ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী আব্দুল আহাদ।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক সেবুল ইসলাম। এ সময় সাবেক কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
সভায় সমিতির সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম এ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মাহবুব আলম, সাবেক সহসভাপতি এমদাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলামসহ নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোস্তফা মিয়া; সহসভাপতি আব্দুল মতিন, কাজী বাবর উদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, হোসেন আহমদ ও জাহাঙ্গীর হোসেন; কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ আলী; সিনিয়র সহসাধারণ সম্পাদক ডালিম আহমদ; সহসাধারণ সম্পাদক সালেহ আহমদ; সহকোষাধ্যক্ষ তাজুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ইমরান আজাদ; প্রচার সম্পাদক শিপন শিকদার ফাত্তাউর; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ফয়সল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তওয়াহিদুর রহমান টিপু; ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ; সহপ্রচার সম্পাদক আব্দুল লতিফ সোহেল এবং কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবুল, জয়নাল আবেদীন, আলীম উদ্দিন ফয়সল ও শাহ রায়হান উদ্দিন প্রমুখ।
সভায় নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দক্ষিণ সুরমার প্রবাসী কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।














