ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫

ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্বারোপ

  • আপডেট সময় ০১:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন স্পিকার। সাক্ষাতে দুই দেশের মধ্যে সংসদীয় ককাস ও মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়ে গুরুত্ব দেন ফরাসি প্রতিনিধিদলের সদস্যরা।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য।

ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠিত হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরো ত্বরান্বিত হবে।
সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধান ও খননে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফরাসি প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার।

তিনি বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়। তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে বশ্যতা স্বীকার করেনি। দেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা ও অঙ্গীকার সমুন্নত রেখেছে।
মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক ও বুদ্ধিজীবী আন্দ্রে মারলোর ভূমিকারও প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান স্পিকার।
সাক্ষাৎকালে স্পিকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান ফরাসি প্রতিনিধিদলের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত

ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় ০১:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬