ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সামাজিক ফোরামে যোগ দিতে বেনিনে সাফ সভাপতি খিয়াং নয়ন

  • আপডেট সময় ০৯:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত লেখক, সাংবাদিক ও দোভাষী খিয়াং নয়ন বিশ্ব সামাজিক ফোরাম (ডব্লিউএসএফ) ২০২৬-এ অংশ নিতে আফ্রিকার দেশ বেনিনে গেছেন। তিনি ফ্রান্সভিত্তিক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর সভাপতি হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ থেকে ৮ আগস্ট বেনিনের কোটোনু শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সামাজিক ফোরাম (Forum Social Mondial-FSM) ২০২৬। এতে অংশ নিতে সোমবার সকালে প্যারিস থেকে বেনিনের উদ্দেশে রওনা দেন খিয়াং নয়ন।

বিশ্ব সামাজিক ফোরাম বিশ্বের নাগরিক সমাজের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। “আরেকটি বিশ্ব সম্ভব”—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের সামাজিক আন্দোলন, মানবাধিকার ও শ্রমিক সংগঠন, গবেষক, তরুণ প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রায় ৫০ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ফোরামে সলিডারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সে অভিবাসীদের সহায়তা, প্রশাসনিক সহযোগিতা, ভাষা শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক সংলাপ এবং মানবাধিকার রক্ষায় সংগঠনটির কার্যক্রম তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে খিয়াং নয়ন বলেন, “বিশ্ব সামাজিক ফোরামে অংশগ্রহণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবিক, ন্যায়ভিত্তিক ও সংহতিপূর্ণ সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।”

প্রতিষ্ঠালগ্ন থেকেই সলিডারিতে আজি ফ্রান্স (সাফ) অভিবাসীদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি ও মানবিক সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটির বিশ্বাস, বিশ্ব সামাজিক ফোরামে তাদের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও সামাজিক সংহতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্রধানমন্ত্রী তারেক রহমান -এম আলী হুসাইন

বিশ্ব সামাজিক ফোরামে যোগ দিতে বেনিনে সাফ সভাপতি খিয়াং নয়ন

আপডেট সময় ০৯:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬