ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মরক্কো-স্পেন সীমান্তে মহাবিপর্যয়! জালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা: কামরুল হাসান সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সাধারণ সম্পাদক শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি সার্জিও গরের সাক্ষাৎ : তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে ১৮ স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির স্পেনে সমুদ্র সাঁতরে ঢুকে পড়েছে হাজারো অবৈধ অভিবাসী হেঁটে-বাসে ১৩ দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্র শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ

ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে টিকা কিনছে বাংলাদেশ

  • আপডেট সময় ০২:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সোমবার (১১ জানুয়ারি) রয়টার্স জানায়, সেরাম বাংলাদেশের কাছে প্রতিডোজ টিকা বিক্রি করবে ৪ ডলার দামে। ভারত সরকার যে দামে কিনছে সেরাম সেই টিকা বাংলাদেশের কাছে ৪৭ শতাংশ বেশি দামে বিক্রি করবে। নভেম্বরে সেরামের সঙ্গে ওই চুক্তি করে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, সেরামের উৎপাদিত টিকা কোভিশিল্ডের প্রথম চালান এ মাসের ২৫ তারিখের মধ্যে পাওয়া যাবে। আগামী মাসের শুরুতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশের জন্য প্রতিডোজ টিকার মূল্য ৩ ডলারের মধ্যে রাখা উচিৎ ছিল। তবে তিনি বিস্তারিত জানাননি। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউ নাম প্রকাশ করতে চাননি। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।সেরাম ৫ কোটি ডোজ টিকার মজুদ করেছে। ভারত সরকারের কাছে ১ কোটি ১০ লাখ ডোজ বিক্রির চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সেখানে প্রতিডোজ টিকার দাম ধরা হয়েছে ২ দশমিক ৭২ ডলার বা ২০০ রুপি। আর বাংলাদেশের কাছে বিক্রি করছে ৪ ডলারে। যা ভারতের দামে দেড়গুণের বেশি।১৩৫ কোটি জনসংখ্যার ভারতের টিকার ব্যাপক চাহিদা থাকায় দাম কম ধরা হয়েছে বলে জানায় সেরাম। ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ কোভিশিল্ডের টিকার জরুরি অনুমোদন দিয়েছে।অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন এবং জাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহযোগিতায় সেরাম একশ’ কোটি ডোজের বেশি টিকা নিম্ন আয়ের দেশগুলোর জন্য সরবরাহ করবে।বাংলাদেশে এ পর্যন্ত ৫ লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ৭ হাজার ৮০৩ জন।

সূত্র সময় নিউজ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মরক্কো-স্পেন সীমান্তে মহাবিপর্যয়!

ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে টিকা কিনছে বাংলাদেশ

আপডেট সময় ০২:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১