ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা

  • আপডেট সময় ০২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মার্কিন দূতাবাসের সতর্কতা

দর্পণ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আজ শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে এক সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথি উপস্থাপন করা হলে ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাসের বার্তা হলো–সাক্ষাৎকারে সত্য তথ্য দিন এবং কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬