ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের

  • আপডেট সময় ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

স্পেনের একটি আদালত ফুটবলার রাফা মিরকে দুই নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, তিনি আরেকজন ফুটবলারের সঙ্গে মিলে এই ঘটনায় জড়িত ছিলেন।

ভ্যালেন্সিয়া অঞ্চলের নিম্ন আদালত গত সোমবার এই রায় ঘোষণা করে। রায়ের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালে ভ্যালেন্সিয়া শহরে রাফা মিরের বাসভবনে ঘটনাটি ঘটে, যখন তিনি স্থানীয় ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছিলেন। আদালত তাকে যৌন নির্যাতনের জন্য সাত বছর এবং শারীরিক ক্ষতির অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেন।

বর্তমানে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে সেভিয়া থেকে ধারে এলচের হয়ে খেলেছেন। চলতি মাস শেষে তার এলচের সঙ্গে চুক্তিও শেষ হওয়ার কথা।

একই মামলায় অন্য অভিযুক্ত পাবলো জে. জি.-কে যৌন নির্যাতন ও শারীরিক ক্ষতির দায়ে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে রাফা মির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি পারস্পরিক সম্মতিতেই হয়েছিল। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের

আপডেট সময় ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬