ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহে আলম বলেছিলেন—দুই লাখ কর্মী নেবে, নাকচ করল মালয়েশিয়া
‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশে সহযোগিতার আহ্বান

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬

  • আপডেট সময় ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি: সিলেটের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ‘সম্মেলন ২০২৬’।

আগামী ১১ অক্টোবর ২০২৬, দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ করা হবে একটি বিশেষ স্মারক ম্যাগাজিন, যার নাম দেওয়া হয়েছে ‘ঐক্যের বন্ধন’

আয়োজক সূত্রে জানা গেছে, বিশেষ এই ম্যাগাজিনে সিলেট বিভাগের হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি এবং গৌরবময় নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি সিলেট ও প্রবাসী সিলেটিদের জীবন, অর্জন, অবদান এবং কমিউনিটির বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড নিয়েও লেখা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাগাজিনে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক প্রবন্ধের পাশাপাশি কবিতা, স্মৃতিচারণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। একই সঙ্গে ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আয়োজকরা মনে করছেন, ‘ঐক্যের বন্ধন’ শুধু একটি সম্মেলন স্মারক নয়; বরং এটি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হয়ে উঠবে।

এই বিশেষ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান।

এক বিবৃতিতে তারা বলেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় পরিচয়কে ধারণ করে প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে মানবতার কল্যাণ, কমিউনিটির উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

তারা আরও বলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আগামী দিনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রবাসী সিলেটিসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও সুচিন্তিত পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলন ২০২৬ সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সম্মেলন ও ম্যাগাজিনে অংশগ্রহণের আহ্বান

আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী সিলেটি লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিনে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন জমা দেওয়ার শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

যোগাযোগ

হেলেন ইসলাম
মোবাইল: +44 7930 646680

সৈয়দ ছায়েম করিম
মোবাইল: +44 7723 327991

কবি নুরজাহান শিল্পী
মোবাইল: +44 7368 384278

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশে সহযোগিতার আহ্বান

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬

আপডেট সময় ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬