মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রোমের মক্কি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ওমর ফারুক ভূঁইয়া।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি দীপু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির সভাপতি জাকির হোসেন গনি, সহ-সভাপতি মাহবুব আলমসহ রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজক ওমর ফারুক ভূঁইয়া আজহারুল ইসলাম মান্নানের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার অসুস্থতার খবরে দেশে ও বিদেশে নেতাক
















