ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না- ইইউ দূত

  • আপডেট সময় ১১:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এক দশকে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি ধরে রাখা ও প্রবৃদ্ধি আরো গতিশীল করাই হবে নতুন সরকারের মূল চ্যালেঞ্জ। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। তাই গণতন্ত্র জোরদারকরণ প্রক্রিয়ায় অবদান রাখতে ও সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। গতকাল রাজধানীর সিক্স সিজন হোটেলে এক সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূত রেন্সজি তেরিংক এসব কথা বলেন। কসমস ফাউন্ডেশন নামের একটি সংগঠন ‘বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সমপর্ক : ভবিষ্যতের জন্য
পূর্বাভাস’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করে। ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূত রেন্সজি তেরিংক এতে কি নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, আমি কোনো নেতিবাচক চিত্র উপস্থাপন করতে চাই না।

তিনি বাংলাদেশের অর্থনীতির সুফল দেশের সকল মানুষের মধ্যে সমবণ্টন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়নের সুফল সবার মধ্যে সমবণ্টন করা না হলে দারিদ্র শুধু আংশিক বিমোচন সম্ভব। অর্থাৎ প্রবৃদ্ধির সুফল সবার মধ্যে সমহারে বণ্টন করতে না পারলে দারিদ্র্য পুরোপুরি বিমোচন হবে না। রাষ্ট্রদূত ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ এবং ২০২৪ সালের মধ্যে এলডিসির অবস্থান থেকে বেরিয়ে আসার বাংলাদেশের ভিশন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের এটি হবে একটি সাফল্যের গল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক খুবই চমৎকার এবং বিভিন্ন বিষয়ে উভয়পক্ষই একে অপরের মঙ্গল কামনা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না- ইইউ দূত

আপডেট সময় ১১:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯