ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা! সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট কমে আসছে ইইউর গ্যাস মজুত প্যারিসের দাঙ্গায় মেসির স্মারক জার্সি লুট প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

রাশিয়ার সঙ্গে ইইউর সম্পর্কের আধুনিকায়ন ‍প্রয়োজন: ম্যাক্রোঁ

  • আপডেট সময় ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • ৪৯৫ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা খাতসহ কৌশলগত সম্পর্ক স্থাপনের প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধ পরবর্তী সম্পর্কের আধুনিকায়নও করা উচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার হেলসিংকিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নে আমাদর নিজেদের স্বার্থেই প্রতিবেশী দেশ তুরস্ক ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো দরকার। এটি আমাদের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদে আমাদের শক্তিশালী করে তুলবে।

এর আগে মঙ্গলবার ২৮ আগস্ট ম্যাক্রোঁ বলেছিলেন, নিরাপত্তার জন্য ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে পারে না। তিনি বলেন, ইউরোপ এখন সংকটময় মুহূর্তে রয়েছে। আমাদের নিজেদেরই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার সঙ্গে আলোচনারও কথা জানিয়েছেন তিনি।

ম্যাক্রোঁর দাবি, ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বিচ্ছিন্নতাবাদের কারণেই ইউরোপে জাতীয়তাবাদী ও উগ্রপন্থা বাড়ছে। গত বছর ন্যাটো জোট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। সরে গিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকেও। ছয় পরাশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে থাকলেও সেখান থেকেও বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা!

রাশিয়ার সঙ্গে ইইউর সম্পর্কের আধুনিকায়ন ‍প্রয়োজন: ম্যাক্রোঁ

আপডেট সময় ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮