ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর নতুন রেকর্ড

  • আপডেট সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

গোলখরায় বেশ হতাশই হয়ে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। একে তো নিজের গোলখরা, অন্যদিকে দলেরও খারাপ সময়। এই দ্বৈত বিপর্যয়ের সময় গতকাল রাতে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে  হাইভোল্টেজ ম্যাচে বেশ চাপেই ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তবে বড় ম্যাচে যে তিনি জ্বলে ওঠেন, আরেকবার তার প্রমাণ দিলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে পিএসজিকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন গোলের দুই গোলই এসেছে রোনালদোর পা থেকে।

পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল করেই রোনালদো গড়েন দারুণ এক কীর্তি। রোনালদোর সময়টা ভালো না গেলেও চ্যাম্পিয়নস লিগে তিনি বরাবরই উজ্জ্বল। গতকাল মাঠে নামার আগে রিয়ালের হয়ে শততম গোল থেকে মাত্র এক গোল দূরে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছিলেন আগেই। এবার রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সেঞ্চুরি করলেন এই তারকা।

এ নিয়ে চলতি আসরে রোনালদোর গোল হলো সর্বোচ্চ ১১টি। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১১৬টি।

একক ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন রোনালদোর দখলে। বার্সেলোনা ক্লাবের ফরোয়ার্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৯৭ গোল নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর নতুন রেকর্ড

আপডেট সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮