ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে : ইইউ

  • আপডেট সময় ০১:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। তারা জানিয়েছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালন করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাও ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর দীর্ঘমেয়াদি ৫৬ জন ও স্বল্পমেয়াদি ৯০ জনসহ মোট ২২৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে : ইইউ

ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে : ইইউ

আপডেট সময় ০১:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬