ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় মুনিয়া

  • আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ব্রিটেনভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) কর্তৃক ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার। তিনি বর্তমানে ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মুনিয়ার এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

তার নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি আরো বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ ধরনের অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উপাচার্য মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় মুনিয়া

আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬