ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৩১৮ কোটি টাকা

  • আপডেট সময় ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল? মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তরের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আজ রাতেই জানা হয়ে যাবে সব।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে কারা— ক্রোয়েশিয়া নাকি ফ্রান্স? এ প্রশ্নের সমাধান হয়ে যাবে। কিন্তু বিশ্বকাপ ফাইনাল জয় করলে কত টাকা পাবেন বিজয়ীরা?
বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য অর্থের পরিমাণ দিনে দিনে কেবল বেড়েছেই। গত বিশ্বকাপেও পরিমাণটা ছিল ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। গত অক্টোবরে নতুন করে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি। ফ্রান্স অথবা ক্রোয়েশিয়া এবার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১৮ কোটি টাকা) নিয়ে বাড়ি ফিরবে। অবশ্য পরাজিত দলও খালি হাতে ফিরবে না। ২৮ মিলিয়ন মার্কিন ডলার (২৩৪ কোটি টাকা) পাবে রানার্স-আপ দল।

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই পুরস্কার পাবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল পাবে ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
চতুর্থ দল পাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলই পাবে ৮ মিলিয়ন মার্কিন ডলার করে। শেষ ষোল থেকে বিদায় নেওয়া দল পাবে ১২ মিলিয়ন মার্কিন ডলার করে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ী দল পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার করে।
তবে বিশ্বকাপে এসব প্রাইজমানি ছাড়া আরও অনেক খরচ আছে ফিফার। আয়োজক দেশের ক্লাবগুলোকে বিশাল অঙ্কের অর্থ অনুদান দিতে হয়। ব্রাজিল বিশ্বকাপে ৭০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। রাশিয়ায় অঙ্কটা আরও বেড়েছে নিশ্চয়ই! তা ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রস্তুতির জন্যও আলাদা অর্থ বরাদ্দ থাকে ফিফার। তবে এসব অর্থই মূল কথা নয়।

বিশ্বকাপ জয়ের গুরুত্ব অন্যখানে। একটা দল চ্যাম্পিয়ন হওয়া মানেই তাদের পেছনে স্পন্সরদের লম্বা লাইন পড়ে যাবে। সারা দুনিয়ার সবাই সেই দলটার সঙ্গে নাম জড়াতে চাইবে। কোটি কোটি ডলার ছুটে আসবে চারদিক থেকে। অর্থের বিষয়টা ছাড়াও রয়েছে গৌরব। বিশ্বকাপ জয়ের গৌরব কি আর সবার জোটে!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৩১৮ কোটি টাকা

আপডেট সময় ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮