ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

  • আপডেট সময় ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

গাজামুখী ত্রাণবাহী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে তিন সাংবাদিককে আটক করা হয়েছে।  এ ঘটনায়  নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

গত বুধবার (৩০ এপ্রিল) রাতে আন্তর্জাতিক জলসীমায় ওই বহরের নৌকাগুলোকে থামায় ইসরাইলি সেনাবাহিনী এবং সেখান থেকে দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংগঠনটি আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি সেনাদের হাতে আল জাজিরার এক সাংবাদিক ও ক্যামেরাম্যান এবং মার্কিন সংবাদমাধ্যম জিটিও-র সংবাদিক অ্যালেক্স কলস্টনের অপহৃত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায়।

আল জাজিরাও তাদের সাংবাদিকদের ‘নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ইসরাইল যে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি ভেঙে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ অবস্থান নিতেও আহ্বান জানায় তারা।

বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের।

এতে আরও  বলা হয়েছে, ‘আল জাজিরা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং সব সাংবাদিকের সুরক্ষা এবং তাদের বিনা বাধায় স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।’

ত্রাণবাহী ফ্লোটিলার আয়োজকরা বলছেন, ইসরাইল বুধবার ফিলিস্তিনি উপকূলরেখা থেকে কয়েকশ মাইল দূরে গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের বহরের ৫৮টি নৌযানের মধ্যে ২২টিকে আটকায়।

এসব নৌযানে থাকা ২১১ জনকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইসরাইল বলছে, তারা এ আটকদেরকে গ্রিসে পাঠিয়ে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

আপডেট সময় ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬