ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

১৪ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ অস্ট্রিয়ায়

  • আপডেট সময় ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

১৪ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। পাশাপাশি ২০২৭/২৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠক্রমে মিডিয়া লিটারেসি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাকে আরও শক্তিশালী করারার ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

শুক্রবার (২৭ মার্চ) দেশটি উপ-চান্সেলর আন্দ্রেয়াস বাবলার সংবাদ সম্মেলনে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যুবকদের ওপর ‘নেতিবাচক প্রভাব’ ফেলে।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা দেশব্যাপী কার্যকর হবে এবং অস্ট্রিয়ার পাশাপাশি এই ধরনের উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলবে।

এ ছাড়া নতুন পাঠক্রমে উচ্চ মাধ্যমিক স্কুলে মিডিয়া লিটারেসি নামে একটি পৃথক বিষয় অন্তর্ভুক্ত হবে। কিছু ল্যাটিন এবং দ্বিতীয় বিদেশি ভাষার ক্লাসের ঘন্টা কমানো হবে। সেইসঙ্গে ইনফরমেটিক্স ক্লাসে এআই অন্তর্ভুক্ত করে ডিজিটাল সিস্টেম বোঝা এবং ঝুঁকি ও সুযোগ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ডিজিটাল স্টেট সেক্রেটারি অ্যালেক্সান্ডার প্রোল জানান, জুনের শেষের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাবনা আনা হবে। এতে ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে কিন্তু ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।

এদিকে, অস্ট্রিয়া সরকারের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ধন্যবাদ, এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

১৪ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ অস্ট্রিয়ায়

আপডেট সময় ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬