ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

  • আপডেট সময় ০৯:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

কমিউনিটি ডেস্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। ইতালির লেইজ (Lecce) শহরে বড় ভাই হুমায়ুন ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নয়ন ফকির প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর এক রোমহর্ষক কাণ্ড ঘটান অভিযুক্ত হুমায়ুন।

ছোট ভাইকে হত্যার পর তিনি ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। সেই ভিডিও কলে তিনি নয়ন ফকিরের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান এবং নিজেই তাকে খুন করেছেন বলে স্বীকারোক্তি দেন। স্বজনরা মোবাইলের স্ক্রিনে নয়নের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি সে দেশের পুলিশের হেফাজতে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে নয়নের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

আপডেট সময় ০৯:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬