ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

ইতালিতে মোদির শহর পরিদর্শন মেলোনিকে নিয়ে

  • আপডেট সময় ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

পাঁচ দেশ সফরের শেষ পর্বে ইটালিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রোমে পৌঁছতেই দু’দেশের রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব নেটপাড়ায় আবারও আলোচনায়। মোদির সফরের পঞ্চম ও শেষ পর্বের অংশ হিসেবে রোমে পৌঁছানো পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এরপর দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং গাড়িতে চড়ে রোম শহর পরিদর্শন করেন।

নৈশভোজের পর তারা যান রোমের ঐতিহাসিক কলোসিয়ামে। নৈশালোকে ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি চমৎকার সেলফি তুলে মেলোনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, ‘রোমে স্বাগত বন্ধু। ’

অন্যদিকে মোদিও এই সফরের একাধিক ছবি শেয়ার করে জানান, প্রথমদিনেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। তিনি লিখেন, আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি।

আজকের বৈঠকের জন্য আমি অপেক্ষা করছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। 

বিশ্ব কূটনীতিতে তাদের রসায়ন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইন্টারনেট দুনিয়ায় তাদের ঘিরে ‘মেলোডি’ (Meloni + Modi) হ্যাশট্যাগ ‘#Melodi’ আবারও আলোচনায়। ইতালির চমৎকার রাস্তার ব্যাকগ্রাউন্ডে তোলা এই দুই বিশ্বনেতার ছবি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ ভারত-ইতালি সম্পর্ককে আরও জোরদার করার ইঙ্গিত দেয় এবং বাণিজ্য, কৌশলগত সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন মোদি। সেই জি-৭ সম্মেলনের সময় মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি ও ভিডিও শেয়ার করেছিলেন। ছবিতে দুই নেতাকে হাসিমুখে দেখা যায়। ভিডিওতে তারা ক্যামেরার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মেলোনি বলেন, মেলোডি টিম থেকে হ্যালো।

মেলোডি শব্দটি গত বছর মোদী ও মেলোনির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

ইতালিতে মোদির শহর পরিদর্শন মেলোনিকে নিয়ে

আপডেট সময় ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬