ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় ০৭:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

মো:জুনেদ আহমদ.ফ্রান্স : প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রোববার (৭ জুন) প্যারিসের অদূরে লা-কর্নব পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

সকালের মনোরম আবহাওয়ায় পরিবার-পরিজন নিয়ে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবুজ গাছপালায় ঘেরা উন্মুক্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ। উপস্থিত সবার প্রাণবন্ত অংশগ্রহণে প্রবাসের বুকে যেন ফুটে ওঠে এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কাসেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ফারুক খান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক উপদেষ্টা আইনুল হক কাওসার মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ঢাকা বিভাগীয় প্রবাসী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মানিক মিয়া, সহ-সভাপতি মিয়া মাসুদ (বিডি ফার্নিচার), সহ-সভাপতি জিয়াউল মাতাব্বর, দোহার-নবাবগঞ্জ সমিতির সভাপতি আরিফ হাসান, সিনিয়র সাংবাদিক ফেরদৌস করিম আকনজী, মেহেদী হাসান রনি, আজিম মল্লিকসহ ফ্রান্সে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন ইয়াসিন হক, হাবিবুর রহমান সরকার, সোলেমান মোড়ল, আক্তার মোড়ল, আবু বকর সিদ্দিক সোহেল, হ্যাপী চৌধুরী, সোহেল দর্জি, সাদিকুল ইসলাম সানি, শিমু হক, আমজাদ হোসেন, খন্দকার পারভেজ, নাহিদ সরকার, আসাদুজ্জামান সেলিম, মাসুদ মোল্লা, সোহাগ সারোয়ার, শরিফ হোসেন, মুক্তা রায়, মুন্জু আকন্দ, মতিউর রহমানসহ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করার জন্য এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আন্তরিক সৌহার্দ্যপূর্ণ আড্ডা। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।

দিনব্যাপী আনন্দ-উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত এই অনুষ্ঠান শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৭:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬