ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা! সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট কমে আসছে ইইউর গ্যাস মজুত প্যারিসের দাঙ্গায় মেসির স্মারক জার্সি লুট প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

  • আপডেট সময় ০২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি ট্রেন স্টেশনে আকস্মিক বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এই বিস্ফোরণের পর স্টেশন ভবন ও এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়ে অন্যান্য লাইনে ট্রেন চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে।

অগসবার্গ পুলিশ মুখপাত্রের বরাতে দৈনিক বিল্ড জানায়, বিস্ফোরণের ফলে স্টেশনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় গণপরিবহন ব্যাহত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল পুলিশ অফিসের বিস্ফোরক বিশেষজ্ঞরা অনুসন্ধান চালাচ্ছেন।

এদিকে জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের কোলোনের কাছে বার্গহাইমের রাইডট এলাকায় আমপ্রিয়ন বিদ্যুৎ সাবস্টেশনে নাশকতামূলক হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মুখপাত্রের মতে, কারিগরি ত্রুটি নয় বরং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড।

আমপ্রিয়ন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারে ঘটে যাওয়া এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ব্রান্ডেনবার্গের নাশকতার কোনো সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগের দিন ব্রান্ডেনবার্গের ইয়েনশভাল্ডে বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি অতিরিক্ত উচ্চ-ভোল্টেজ লাইনে নাশকতার ঘটনা ঘটে। ব্রান্ডেনবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান রেডম্যান জানান, আতশবাজি বা প্রজেক্টাইল জাতীয় যন্ত্র ব্যবহার করে শর্ট সার্কিট ঘটানো হয়েছিল, যার ফলে সঞ্চালন লাইন সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা!

জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

আপডেট সময় ০২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬