ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি কতটা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজ দলেরই ৮১ এমপি পদত্যাগ চাইলেন স্টারমারের পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন- স্মরণ সভায় বক্তারা অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া আরও কঠিন করছে ইউরোপ কমিউনিটি থেকে পার্লামেন্ট: ফয়ছল চৌধুরীর অনুপ্রেরণাময় রাজনৈতিক পথচলা ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব! শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম  ফোবানার  প্রথম টাউন হল সভা  অনুষ্ঠিত হয়েছে  গত শুক্রবার,১ মে ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায়।এআর বেন্কুইট হলে।নিউইয়র্কে আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬,তিনদিন ব্যাপী অনুষ্ঠতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ”র ভাইস চেয়ারম্যান ও ৪০ তম ফোবানা সম্মেলনের আহবায়ক নূরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় স্বাগত বক্তব্যে রাখেন  ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মুলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী ।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমীন ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৪০তম ফোবানার চীফ পেট্রন শফিকুল আলম ।অন‍্যাদের মাঝে বক্তব্য রাখেন ফোবানার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা ও বিশিষ্ট নট‍্যশিল্পী লু‍ৎফুন নাহার লতা,ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার ,হোষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ,সেমিনার কমিটির চেয়ারম্যান কবি ফকির ইলিয়াস, ওয়াসিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,সমন্বয়কারী শিবলী সাদেক,কবি ফারহানা ইলিয়াস তুলি,আমরা মুজিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা-কর্মীগন ।শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় নিউইয়র্ক এর বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রবাসী অংশ গ্রহণ করেছেন।উল্লেখ‍্য ,এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো মহান স্বাধীনতার স্বপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।সভায় পূনাঙ কমিটি গঠন এবং সার্বিক পরিকল্পনা গ্রহণ  সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।সভায় প্রবাসী নেতৃবৃন্দের এবং সকল প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তাগন বলেন,এবারের ফোবানা সম্মেলনের আয়োজন হবে ব‍্যাপক অংশগ্রহণ মুলক, এবং সকল প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।এবারের ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,১৯৭১ এর ঐতিহাসিক ঘটনা সমুহ,মুক্তিযুদ্ধের চেতনা ,বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য,নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষ করে তুলে ধরা হবে ।এ উপলক্ষে থাকবে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, কবিতার আসর.বিভিন্ন বিষয়ের উপর সেমিনার এবং মিলনমেলা -যেখানে সকল প্রজন্মের সেতুবন্ধন তৈরি হবে নতুন ভাবে । নিউইয়র্কের ফোবানার প্রথম টাউন হল সভায় প্রবাসের বিভিন্ন,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার ,কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক,শিল্পী-কলাকুশলী প্রমুখের সরব উপস্থিতি ছিল প্রশংসনীয়।টাউন হল সভায় আন্তজার্তিক শ্রম দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্মপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,”৫২-এর মহান ভাষা আন্দোলন,আন্তজার্তিক মাতৃভাষা ভাষা দিবস,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ,তিন লক্ষ নারী-শিশুর অসমান‍্য অবদান,১৯৭৫-১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা,২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ২০২৪-এর মেটিকুলাস ডিজাইন ও জঙ্গী হামলায় নিহতদের স্মরণে সভার প্রারম্ভে সবাই দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করেন ।টাউন হল সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব

নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬