ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

নিউ জিল্যান্ডে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৫

  • আপডেট সময় ০৩:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউ জিল্যান্ডে মসজিদে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গেছে। এর আগে ওই হামলায় চারজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাকারিয়া ভুইয়া নামে নিখোঁজ একজন ওই হামলায় মারা গেছেন বলে বেসরকারি তথ্যে জানা যায়। এছাড়া নিহত অন্যরা হলেন, ডা. সামাদ, হোসনে আরা পারভীন, মোজাম্মেল ও ওমর ফারুক।
সোমবার (১৮ মার্চ) নিউ জিল্যান্ড সময় সকাল ১০টায় (বাংলাদেশে রাত ৩টা) নিহত সকলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ডা. সামাদ ও হোসনে আরা পারভীন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ জিল্যান্ডের নাগরিক। আত্মীয়-স্বজনদের ইচ্ছায় সেখানেই তাদের দাফন করা হবে।
নিহত অপর তিনজন বাংলাদেশের নাগরিক। তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। যত দ্রুত সম্ভব তাদের মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হবে বলে সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

নিউ জিল্যান্ডে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় ০৩:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯