ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে গঠিত সিবিএ নির্বাচনে জাসলু-হারুন পরিষদকে পরাজিত করে শ্যামল-শিপন পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
নবনির্বাচিত কমিটির সব নেতা ও কর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় ইকবাল চৌধুরী বলেন, শ্যামল-শিপন পরিষদের নেতৃত্বে সিবিএর শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, কারখানার টেকসই উন্নয়ন এবং দক্ষ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। দক্ষ শ্রমিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়িত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটি
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শ্যামল। সিনিয়র সহসভাপতি মো. রাসেল শিকদার, সহসভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ পাটোয়ারী শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহসাধারণ সম্পাদক মো. জামিল হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুল বাশার।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম আজিম, দপ্তর সম্পাদক মো. মনির উদ্দিন কফিল, আপ্যায়ন সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক এস এম সাইদুল ইসলাম সাইদ, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, শ্রমবিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর মো. সাইফুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সনজিত ঘোষ, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান (হিরু) এবং পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মিলন শেখ নির্বাচিত হয়েছেন।
ভোটের ফলাফল
সভাপতি: আমিনুল ইসলাম শ্যামল ১৯৭, সাহেদুল ইসলাম জাসলু ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক: হোসাইন আহমদ পাটোয়ারী শিপন ১৯৮, হারুন অর রশিদ ১২৪ ভোট।
সিনিয়র সহসভাপতি: মো. রাসেল শিকদার ১৮৪, আবু শামীম ১৩১ ভোট।
সহসভাপতি: মো. আলমগীর হোসেন ২০৩, মঈনউদ্দিন ১১৩ ভোট।
সিনিয়র যুগ্ম সম্পাদক: হাসান মোহাম্মদ লিয়াকত ১৪৮, সোহেল চিশতী ১৪৩ ও সম্রাট ১৫ ভোট।
যুগ্ম সম্পাদক: আব্দুল লতিফ ১৬৩, মকবুল হোসেন ১৪৭ ভোট।
সহসম্পাদক: মো. জামিল হোসেন ১৬৭, শরিফুল ইসলাম পাঠান ১৪৯ ভোট।
কোষাধ্যক্ষ: খায়রুল বাশার ১৮০, মাসুদ রানা ১৩৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক: মো. খায়রুল ইসলাম আজিম ১৮৪, আরিফ আহমেদ ১৩০ ভোট।
দপ্তর সম্পাদক: মো. মনির উদ্দিন কফিল ১৭৯, ওয়াশিদ আলী ১৩২ ভোট।
আপ্যায়ন সম্পাদক: মো. সাইদুর রহমান সবুজ ১৭৯, আব্দুল কুদ্দুস ১৩২ ভোট।
ক্রীড়া সম্পাদক: সাইদুল ইসলাম সাইদ ১৫৩, এনামুল ইসলাম ৯৫ ও রেজা ৬০ ভোট।
প্রচার সম্পাদক: সাখাওয়াত হোসেন রানা ১৬৭, কবির হোসেন ১৫২ ভোট।
শ্রমবিষয়ক সম্পাদক: মো. আলমগীর হোসেন ১৭৮, মো. মনিরুজ্জামান ১৩৪ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক: মো. সাইফউদ্দিন ১৭৯, সবুজ কর ১২২ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক: সনজিত ঘোষ ১৯৩, এজাজুর রহমান ইমন ১১৪ ভোট।
আইন ও গবেষণা সম্পাদক: মো. নাজমুল হাসান হিরু ১৭৩, ইসপার বখত ১৪২ ভোট।
পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক: মো. মিলন শেখ ১৯৯, মোজাম্মেল হক রুহেল ১১৭ ভোট।

















