ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

মিলানে তিন দিন ব্যাপি পর্যটন মেলা চলছে

  • আপডেট সময় ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৬২ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ইতালিতে সর্ববৃহৎ পর্যটন মেলা বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে (বিট) অংশ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
দেশটির মিলান শহরে রোববার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের ও উপসচিব মোহাম্মদ জাহিদ হোসেন ।
বাংলাদেশ স্টলে এ বছর বাংলাদেশ থেকে ৫ টি পর্যটন সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে।

মেলায় প্রায় ১০০টি দেশের দুই হাজার কোম্পানি অংশ নিয়েছে। এতে প্রায় ৬০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করেন আয়োজকরা।
মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নেরও উদ্বোধন করেন। এসময় সরকারি প্রতিনিধিদলসহ কন্স্যুলেটের সব সদস্য এবং মিলানের স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপও তুলে ধরেন।

এছাড়া কনস্যুলার জেনারেল ইতালিয়ান নাগরিকসহ ভ্রমণপিপাসু বিদেশি নাগরিকদের বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার আমন্ত্রণ জানান।

মেলা চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় ঐতিহ্যবাহী লোক সংগীত, নৃত্য, তবলা সম্বলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

মিলানে তিন দিন ব্যাপি পর্যটন মেলা চলছে

আপডেট সময় ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯