ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশঃ বিভিন্ন দেশে সম্মেলন করতে হবে

  • আপডেট সময় ০২:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ২৫৩ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইউরোপ ব্যুরো প্রধানঃ অবিলম্বে ইউরোপের বিভিন্ন দেশে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দীর্ঘ ১৮ বছর পর সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন ।

এম নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নিতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান এবং অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল কবীর সহ আরও অনেকে বক্তব্য রাখেন ।

বক্তারা স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে পাশে থাকার কথা বলেন। এছাড়াও দেশের বিরুদ্ধে ইউরোপ থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন এই কমিটির প্রতি ইউরোপের বিভিন্ন দেশের নেতারা আকুন্ঠ সমর্থন জানান। তারা বলেন, একটি শক্তিশালী সবর্ ইউরোপিয়ান আওয়ামী লীগ গঠনে সকলকে সহযোগিতা করতে হবে ।

শেষে লন্ডন থেকে আগত কন্ঠশিল্পী শাহনাজ সূমীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশঃ বিভিন্ন দেশে সম্মেলন করতে হবে

আপডেট সময় ০২:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯