
নিজস্ব প্রতিবেদক
প্রবাসে ইতিবাচক অবদান রাখা মিশিগানে বসবাসকারী হবিগঞ্জের গুণীজনদের সম্মাননা এবং শিক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ।
গত রবিবার( ২১ জুন) দুপুরে মিসিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, পুলিশ ও ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখায় মিশিগানে বসবাসরত হবিগঞ্জ জেলার ৫২ কৃতী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী চার কৃতী শিক্ষার্থীর হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজন কমিটির সদস্য সচিব শাহ মো. আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অথিতি ছিলেন হবিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটারী ক্লাব হবিগঞ্জ এর সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব শফিকুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: তোফায়েল চৌধুরী, ডা: ওহিদুর রহমান, স্বদেশ সরকার (বীর মুক্তিযোদ্ধা), ইশতিয়াক রুপু, সাংবাদিক শামীম আহসান, আবু তাহের ছিদ্দিক, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউ,এস, এ এর উপদেষ্টা সৈয়দ আলী রেজা, কালী শংকর দেব, প্রশান্ত কুমার পাল, সমিতির সিনিয়র সহ- সভাপতি চৌধুরী লুৎফুল বারী হাদী, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও হবিগঞ্জবাসী তাদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শফিক বলেন, গুণীজনদের সম্মানিত করার সংস্কৃতি সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং কমিউনিটিকে আরও শক্তিশালী করে।
দেশ থেকে বেড়াতে এসে এমন অনুষ্ঠান খুবই উপভোগ করেছি।
এ সময় এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিক, সমাজসেবক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৫২ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সৈয়দ আলী রেজা, ফরিদ উদ্দিন আহমেদ, মো. আব্দুর রহমান, চিন্ময় আচার্য্য (সাংবাদিক), শফিকুর রহমান চৌধুরী, ওবায়দুর রহমান রেনু, কামরুল হুসাইন, কালী শংকর দেব, ডা. শওকাতুল আম্বিয়া, ডা. গিয়াস উদ্দিন তালুকদার, রঞ্জিত কুমার এন্দ, জিয়াউল ইসলাম সোহেল, প্রশান্ত কুমার পাল, মো. মোসলে উদ্দিন মোস্তফা, সৈয়দ কাওছার, ডা. ওয়াহিদুর রহমান, স্বদেশ সরকার দেব (বীর মুক্তিযোদ্ধা), দেওয়ান আকমল চৌধুরী, ডা. সিরাজুল হক, আলী আকবর খান, মোহাম্মদ আব্দুল জব্বার, মো. নূর আলম তালুকদার (বীর মুক্তিযোদ্ধা), মো. জালাল উদ্দিন তালুকদার (বীর মুক্তিযোদ্ধা), ইঞ্জিনিয়ার জয়নাল উদ্দিন খান, দিরার আহমেদ চৌধুরী, মিনহাজ উদ্দিন আহমেদ, ওয়াহেদ উজ জামান আগা, অজিত দাশ, মো. আবু তাহের ছিদ্দিক, শেখ নুরুল ইসলাম, শেখ আব্দুল শহিদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আলী আফছর, মো. শফিক উদ্দিন, শামীম আহসান (সাংবাদিক), হুমায়ূন কবির, ইশতিয়াক আহমেদ রূপু, মো. আব্দুল জব্বার, শেখ হাসান আলী, প্রবীর রায়, আলী আজগর, কায়েস চৌধুরী, ফারজানা আখন্জী সুষমা( শিক্ষিকা), মো. সায়েদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মো. ফজুল কাদির, তোফায়েল রেজা সোহেল (সাংবাদিক), মো. আশিকুর রহমান (সাংবাদিক), ইসরাইল চৌধুরী, নওরোজ জাহেদ চৌধুরী, রওনক জাহেদ চৌধুরী এবং আবিদ লস্কর।
একই সঙ্গে মিশিগানে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী চারজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁদের মেধা ও অর্জনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন তন্ময় আচার্য্য, মো: আবুল কালাম আজাদ , শাহ মোহাম্মদ মুহিন এবং ডা: ধ্রুব দেব। তাদের হাতে অনুষ্ঠানের অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, পরিশ্রম ও অর্জনকে স্বীকৃতি দেওয়া শুধু তাদের উৎসাহিতই করে না, বরং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন সিনিয়র প্রভাষক বর্তমানে মিসিগানের একটি হাই স্কুলের শিক্ষিকা ফারজানা আখঞ্জী বলেন, সদর উপজেলা সমিতি মিসিগান ইউএসএ আয়োজিত গুণীজন সম্মাননা ও অভিষেক অনুষ্ঠানে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অনেক সুন্দর এবং সফল একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এমন ধরণের অনুষ্ঠান আয়োজন প্রবাসের মাটিতে আমাদের জেলাবাসীর মধ্যে আন্তরিক এবং সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক স্থাপনে এবং আমাদের ভ্রাতৃত্ববোধে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন আমেরিকায় বসবাসরত শিল্পীরা।




















