ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’

  • আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফেরদৌস করিম আখঞ্জী 
ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ হলো বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক খাদ্য ও পানীয় প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’। পাঁচ দিনব্যাপী এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, রপ্তানিকারক, আমদানিকারক ও ব্যবসায়ীরা অংশ নেন। নতুন খাদ্যপণ্য, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্যের নতুন সম্ভাবনা তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফ্রান্সের প্যারিস নর্দ ভিলপাঁত প্রদর্শনী কেন্দ্রে গত ১৭ অক্টোবর শুরু হওয়া আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ২১ অক্টোবর শেষ হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যশিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে তুলে ধরা হয় নানা ধরনের খাদ্যপণ্য, পানীয়, প্রক্রিয়াজাত খাবার, হিমায়িত খাদ্য, দুগ্ধজাত পণ্য, ফলমূল, শাকসবজি এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি।
আন্তর্জাতিক খাদ্যবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনের মাধ্যমে উৎপাদক, আমদানিকারক, রপ্তানিকারক, পরিবেশক, সুপারমার্কেট প্রতিনিধি ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়।

মেলায় বিশেষ গুরুত্ব পায় খাদ্যশিল্পে উদ্ভাবন, স্বাস্থ্যসচেতন খাদ্যপণ্য, নতুন স্বাদ ও প্যাকেজিং প্রযুক্তি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে নতুন পণ্য পরিচিত করা এবং রপ্তানির সম্ভাবনা অনুসন্ধানেও অংশগ্রহণকারীরা আগ্রহ দেখান।
সিয়াল প্যারিসের প্রকাশিত প্রদর্শক তালিকায় প্রায় ৭ হাজার ৮০০টি প্রদর্শক-এন্ট্রি করা হয়।
বাংলাদেশি দুইটি প্রতিষ্ঠান ওয়াক গ্রুপ ও প্রাণ গ্রুপ তাদের পন্য তুলে ধরে।
ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, বিশ্বে বিশেষ করে ইউরোপে বাংলাদেশি পণ্যকে নিয়ে আসার জন্য প্রতিবারের ন্যায় এবারও তারা অংশ নিয়েছে। এবার তারা গতবারের তুলনায় ভাল সারা পেয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের একত্রিত করার মধ্য দিয়ে সিয়াল প্যারিস আন্তর্জাতিক খাদ্যবাজারে নতুন যোগাযোগ, পণ্য উদ্ভাবন এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী খাদ্যশিল্পের উদ্যোক্তাদের জন্য নতুন বাজার অনুসন্ধান, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি করে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য তুলে ধরতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য সিয়াল প্যারিস গুরুত্বপূর্ণ একটি আয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’

আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬