ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

কামরান-আরিফ দু’জনেই ভালো প্রার্থী কিন্তু সেই ‘গুণ্ডি’ যেনো পাস করতে না পারে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপি মনোনীত আরিফুল হক চৌধুরীর প্রশংসা করলেও ক্ষোভ ঝেড়েছেন এক মহিলা কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে।

সোমবার সকাল ১১টার দিকে দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, কামরান-আরিফ দু’জনেই নগরীর উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। এসময় দিবা রানি নামে এক মহিলা কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে অর্থমন্ত্রী বলেন, এই শহরে একটা গুণ্ডি আছে, দিবা রানি গুণ্ডি, আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।

তিনি কাকে ভোট দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি আমার নৌকা মার্কার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকেই ভোট দিয়েছি।

ভোটকেন্দ্রের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব চলছে।

ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেওয়ার কথা আসে কোথা থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

কামরান-আরিফ দু’জনেই ভালো প্রার্থী কিন্তু সেই ‘গুণ্ডি’ যেনো পাস করতে না পারে : অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮