ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

এবার পিকআপ পিষে মারল আন্দোলনকারী ছাত্রকে

  • আপডেট সময় ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • ৩২৪ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর পিকআপ উঠিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় দুই সহপাঠী নিহতের ঘটনায় বুধবার চতুর্থ দিনেরমতো আন্দোলন করছে দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এদিক সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।
ফার্মগেট, মতিঝিল, উত্তরার মতো শনির আখড়া এলাকায়ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। গাড়ি থামিয়ে লাইসেন্স আছে কিনা জানতে চায় ছাত্ররা। লাইসেন্স না থাকলে আটকে দিচ্ছিল পরিবহন। যাত্রাবাড়ী এলাকার দনিয়াতেও একইভাবে লাইসেন্স পরীক্ষা করার জন্য একটি পিকআপকে আটকানোর জন্য সামনে দাঁড়ায় শিক্ষার্থীরা। কিন্তু না থেমে ড্রাইভার চলতেই থাকে, এরপর পিকআপটি নির্মমভাবে উঠে যায় আন্দোলনরত এক শিক্ষার্থীর ওপরে। চোখের পলকে ক্ষুদে শিক্ষার্থীর দেহটি পিষে ফেলে পালিয়ে যায় ঘাতক ট্রাক।

বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিক-আপের ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।

সূত্র ঃঃ নয়া দিগন্ত

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

এবার পিকআপ পিষে মারল আন্দোলনকারী ছাত্রকে

আপডেট সময় ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮