ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

  • আপডেট সময় ০৩:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

এসএম হেলাল : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী রফিক আহমদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, কিশোরকাল থেকেই এ জনপদের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক। একজন ফুটবলার হিসেবে আমি সবার প্রিয় ছিলাম। সামাজিক, রাজনৈতিক অঙ্গনেও সাধ্যমত মানুষের সেবার লক্ষ্যে কাজ করেছি।এছাড়া বিগত দিনের সকল দূর্যোগ-দূর্বিপাকে মানুষের পাশে ছিলাম। আমরণ মানবসেবায় বিশেষ করে আমার জন্মভুমি বোয়ালজুড়বাসীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে নিজেকে উৎস্বর্গ করতে চাই।
তাই জীবনের পড়ন্ত বিকেলে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছি। আমি সবার দুয়া ও সহযোগিতা কামনা করছি।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে-তিনি লিখিত ও মৌখিক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ-সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, বর্তমান সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন, সহসভাপতি মো. আব্দুস শহিদ, সহসভাপতি শাহ মো. হেলাল, সহসাধারণ সম্পাদক রাজিব আহমদ রাজিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক তারেক আহমদ, সদস্য আবুল কাশেম অফিক ও ম.আ মুকিত প্রমুখ।

উল্লেখ্য, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া পদত্যাগ করে বিগত বালাগঞ্জ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই আগামী ২৭ জুলাই বোয়ালজুড় ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ নির্বাচনে হাজী রফিক আহমদসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

আপডেট সময় ০৩:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪