ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ আবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের! তারকাদের নামে নবজাতকের নাম, পছন্দের শীর্ষে নেইমার-এমবাপ্পে চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু তিন লাল কার্ড থেকে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপের প্রথম দিনে যা যা ঘটল জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের বিশ্বকাপের সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশ সিরিজে প্রথম টেস্টের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা

  • আপডেট সময় ১০:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

এ মাসেই মাসেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য বিসিসিআই ভারতের স্কোয়াড ঘোষণা করেছে। লম্বা সময় পর টেস্ট দলে ফিরলেন উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট। 

চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য ভারতের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ঘরের মাঠে ভারতের সবশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের পর ধ্রুব জুরেলকে রিশাব পান্টের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রিশাব পান্ট সাদা পোশাকে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ সিরিজ দিয়ে। পান্টের খেলা সবশেষ টেস্ট ম্যাচও ছিল বাংলাদেশের বিপক্ষেই, সেই ২০২২’এ।

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের প্রথম টেস্ট খেলবে। প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।

প্রথম টেস্টে ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জাইসাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক

বাংলাদেশ সিরিজে প্রথম টেস্টের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা

আপডেট সময় ১০:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪