ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্তর্বীণা- মাহবুব শাহজালাল যুক্তরাজ্যে ইটিএ (ETA) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের উন্নয়ন মানেই রাস্তা-কালভার্ট ও চাকরি—এমনটাই ভাবেন ৭৭% ভোটার: সিপিডির জরিপ বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীরকে সংবর্ধনা দিল হবিগঞ্জ সোসাইটি ইউকে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও ভারতকে একহাত নিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেন যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য, ২০৩৫ সালের মধ্যে ৭৫% রোগী সুস্থ বা নিয়ন্ত্রিত জীবনে ফিরবে লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা নির্বাচনী ইশতেহার প্রকাশ করল জামায়াতে ইসলামী: অগ্রাধিকার ২৬ খাত, প্রতিশ্রুতি ১০টি ইউরোপের এক দেশে ফিঙ্গারপ্রিন্ট দিলে অন্য দেশে আর আশ্রয়ের আবেদন নয়

করোনায় ১৫ দেশে ৪৫২ প্রবাসীর মৃত্যু, আক্রান্ত ১১ হাজার

  • আপডেট সময় ০৯:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু ও আক্রান্ত হওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও দুজন বাংলাদেশি মারা গেছেন করোনাভাইরাসের সংক্রমণে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৩১ জন বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে বিশ্বের ১৫টি দেশে ৪৫২ বাংলাদেশি মারা গেছেন। আর বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

আজ রোববার বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিদেশে বাংলাদেশ মিশন এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে মৃত্যু ও আক্রান্ত লোকজনের বিষয়ে এ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছেন বা প্রক্রিয়ায় রয়েছেন।

আজ রোববার পর্যন্ত ১৫ দেশে ৪৫২ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৩১ জন, যুক্তরাজ্যে ১২২ জন, সৌদি আরবে ৫৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, কুয়েতে ৩ জন, সুইডেনে ২ জন, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে শনিবার পর্যন্ত ১৮ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে বিদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরের পর আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সৌদি আরবে। দেশটিতে ১ হাজার ৭০০–র বেশি আক্রান্ত হয়েছেন। কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা এক হাজারের বেশি। এ ছাড়া কুয়েতে ১৭০, ইতালিতে ১৪০, স্পেনে ১০০–র বেশি এবং সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই দেশগুলোতে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অন্তর্বীণা- মাহবুব শাহজালাল

করোনায় ১৫ দেশে ৪৫২ প্রবাসীর মৃত্যু, আক্রান্ত ১১ হাজার

আপডেট সময় ০৯:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০