ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা শহীদ ওসমান হাদীঃ বিস্ময়কর উত্থান, খনিক উজ্জ্বল আলো, ঘাতকের বুলেটে নেমে আসা অন্ধকার

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

  • আপডেট সময় ১০:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এনকে নয়নকে ‘সেচ্ছাসেবী সংগঠক’

সম্মাননা দিয়েছে দেশটির Fédération Française du Bénévolat et de la vie Associative (FFBA)।
দীর্ঘ ১২ বছর ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসীদের সামাজিক সেবা প্রদানের পাশাপাশি তাদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক হিসেবে এফএফবিএ’র কমিউসিঁয়ন অফ অ্যাট্রিবিউশনের সভাপতি প্যাট্রিক জেনি ও এফটিআরএ’র সভাপতি ডেলিকস রিজিওনালের যৌথ স্বাক্ষরিত একটি সনদ ও একটি মেডেল তাকে প্রদান করা হয়।
সোমবার (১০ জানুয়ারি) তিনি এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
নয়ন এনকে’র বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। তিনি ২০০২
সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।
বর্তমানে তিনি সাফ’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্টের পাশাপাশি প্যারিসের যুব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ এভরি ভ্যাল ডি’এসোনের গভর্নিং বোর্ডের সদস্য এবং বামধারার ফরাসি রাজনৈতিক সংঘটন ভিগনেউক্স সুর সেইনে লা ফ্রান্স ইনসুমিসের প্রধান
ও এসোন বিভাগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাফ’র সকল সদস্য ও সেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নয়ন এনকে বলেন, ‘মানুষের জীবনে যে কোন সম্মাননা আনন্দ এবং গৌরবের। নিঃসন্দেহে এই সম্মাননায় আমি আনন্দিত।
আশা করি- আগামী দিনের কাজ করার ক্ষেত্রে এই মেডেল এবং এই সনদ আরো অনুপ্রেরণা যোগাবে এবং আরো ভালো কাজ করতে আগ্রহ জাগাবে।’
তিনি বলেন, ‘এই সম্মাননা যে পাব তা কখনো ভাবিনি এবং কোন প্রাপ্তির জন্য আমি কাজ করিনি৷ মূলতঃ আমার লক্ষ্য হলো- যদি আমার দ্বারা কেউ উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। একদম বিনামূল্যে কোন অর্থ ছাড়া কাউকে সহযোগিতা করতে পারার আনন্দ অন্যরকম এবং সে কাজটাই আমি করার চেষ্টা করি।’
আজীবন মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

আপডেট সময় ১০:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫