ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ওমানে গেল পাঁচ মাসে ৩ হাজার প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

  • আপডেট সময় ১০:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৪৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক- চলতি বছরের প্রথম পাঁচ মাসে ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার প্রবাসী নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওমানের ওয়াফক ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় একজন মুখপাত্র ‘টাইমস অব ওমান’কে বলেন, ‘জানুয়ারির শুরু থেকে ৩০ মে পর্যন্ত, প্রায় ৩ হাজার মানুষ ইসলাম ধর্মান্তরিত হয়েছেন। নতুন ধর্মান্তরিদের বেশিরভাগই ইউরোপীয় এবং তারপরেই রয়েছে ভারতীয় উপমহাদেশের নাগরিকরা।’

গত ২৫ মে শুক্রবার ওমানের ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে ২৬ জন নারী ইসলামে ধর্মান্তরিত হন। অনুষ্ঠানে অমুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে জানা ও শেখার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে এই ধর্মের কিছু বিষয়ে তাদের সন্দেহ থাকলে তা স্পষ্ট করা হয়।

‘দ্য কোরআন স্পিকস টু ইউ’ বা ‘কোরআন আপনাকে বলে’ শিরোনামের এই অনুষ্ঠানে সম্প্রতি ধর্মান্তরিত হওয়া দু’জন ব্যক্তি তাদের ইসলামের যাত্রা, ইসলামের ধর্মান্তরের কারণগুলো নিয়ে আলোচনা করেন এবং যারা ধর্মান্তরিত হওয়ার কথা চিন্তা করছেন, তাদেরকে পরামর্শ দেন।

এই ইভেন্টে ৮০০০ জনেরও বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অ-মুসলিমরা যাতে ইসলাম সম্পর্কে আরো ভালভাবে জানতে ও বুঝতে পারেন, সেজন্য এই ইভেন্টে সরাসরি প্রার্থনা এবং ইফতারও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

গত বছরের পবিত্র রমজান মাসেও বিভিন্ন দেশের ৭২ জন প্রবাসী নাগরিক ইসলাম গ্রহণ করেছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠানে আগত অনেকেই ইসলাম সম্পর্কে তাদের পূর্ববর্তী ধারণার কথা আমাদের বলেন। তাদের বেশিরভাগই মনে করতেন যে ইসলাম অত্যন্ত কঠোর এবং কঠিন (মিডিয়া দ্বারা প্রায়ই চিত্রিত করা হয়), কিন্তু ইসলামে একে অপরকে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি দেখে তারা অবাক হন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

ওমানে গেল পাঁচ মাসে ৩ হাজার প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

আপডেট সময় ১০:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮