ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় দরজা বন্ধ করে ভোট, ৩ যুবক আটক

  • আপডেট সময় ১১:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৩৬২ বার পড়া হয়েছে

সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে করে পুলিশে দেয়া হয়।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সকাল পৌনে ১১টার দিকে কয়েকজন যুবক কেন্দ্রের তিন তলার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে জাল ভোট দেয়া শুরু করে।

এসময় প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যরা বুথে ঢুকে তিন যুবককে আটক করেন।

প্রিজাইডিং কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রঃ সিলেট ভিউ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’

দক্ষিণ সুরমায় দরজা বন্ধ করে ভোট, ৩ যুবক আটক

আপডেট সময় ১১:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮