ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

বুধবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট সময় ১১:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৩৮৪ বার পড়া হয়েছে

প্যারিস ,ফ্রান্স

আগামী ১৮ই জুলাই বুধবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ । এ উপলক্ষে প্যারিসে বাংলাদেশী কমিউনিটিতে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দিনক্ষণ ঘনিয়ে আসাতে কোন ক্লাব হবে চ্যাম্পিয়ন এ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ।

ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে ও ক্রিকেটকে ফ্রান্স ব্যাপী ছড়িয়ে দিতে প্রথমবারের মত বাংলাদেশ ও ইউরোপের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্টে ফ্রান্সে প্রতিষ্ঠিত ১২টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করতে যাচ্ছে। কমিউনিটির সবচেয়ে বড় এ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসাহের কমতি নেই। কমিউনিটি নেতারা মনে করছেন এ টুর্নামেন্টের কারণে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নিঃসিন্দেহে এগিয়ে যাবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাব – সুপার ষ্টার ক্রিকেট ক্লাব প্যারিস ,রাইজিং ষ্টার ওভারবিলিয়ে , প্যারিস ফ্রেন্ডস ক্লাব , ক্র্যাক প্লাটুন ৭১ , প্যারিস নাইট রাইডার্স , লায়ন্স ক্লাব , সার্সেল ক্রিকেট ক্লাব , রয়েল স্পোটিং ক্লাব ,বিসিএফ ক্রিকেট ক্লাব ,ইপিবিএ মাস্টার্স , প্যারিস বাংলা প্রেস ক্লাব, লা প্লেইন সুপার ষ্টার অংশগ্রহণ করছে ।

বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ প্রত্যাশা করছেন এ টুর্নামেন্ট এর মাধ্যমে কমিউনিটিতে খেলাধুলা ব্যাপকতা পাবে ।

ফ্রান্সের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন এ টুর্নামেন্ট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি সমৃদ্ধ করবে । খেলাধুলার মত সুস্থ বিনোদন কমিউনিটির মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করতে সহায়ক তাই এনটিভি ইউরোপ কে ধন্যবাদ জানান তারা

টুর্নামেন্ট আকর্ষণীয় ও বর্ণীল করার সহযোগীতা চেয়ে কমিউনিটির সকল স্তরের মানুষের প্রতি বিশেষ করে স্পনসর ও সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

বুধবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ১১:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮