ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

জিয়ার উন্নয়নের আইকন “খাল খনন” কর্মসূচির উদ্বোধন করলে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় ০৮:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন।

সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কার্যক্রম শুরু হলো। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রথম ধাপে দেশের ৫৩টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা কমবে, সেচব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশজুড়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

জিয়ার উন্নয়নের আইকন “খাল খনন” কর্মসূচির উদ্বোধন করলে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬